# Tags

ধনবাড়ীর বীরতারায় অটো চোর গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে এক অটো চোর কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) দিন গ্রেপ্তারকৃত চোর শিপন কে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী গ্রামের উজ্জল হোসেনের একটি অটো রিক্সা তার বাড়ী থেকে গত ১ লা আগষ্ট ভোর রাতে চুরি হয়ে যায়। পরে স্থানীয় দুলাল হাজ¦ীর বাড়ীর সিসি টিভি ফুটেজ দেখে চোর শিপন সনাক্ত হয়। পরে ওই ভোক্তভোগী আটো চালক উজ্জল বাদী হয়ে গত তারিখে ধনবাড়ী থানায় ৮ আগষ্ট শিপনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং৩। তদন্ত সাপেক্ষে দ্রæত অভিযান চালিয়ে শুক্রবার রাতে শিপন নামের ওই চোর কে শুক্রবার রাতে তার বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে। চোর চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। তার বিরুদ্ধে ৪৫৭ এবং ৩৮০ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত চোর শিপন কে শনিবার (৯ আগস্ট) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত চোর শিপন (২০) কাঁঠালিয়াবাড়ী নয়াপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।